মুন্সীগঞ্জে বাসের ধাক্কা অ্যাম্বুলেন্সে,নিহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নীমতলা এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানি বলেন,একজন নারীর লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আহত বাকিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন,“এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত চারজনের লাশ হাসপাতালে রয়েছে এবং আহত ছয়জন চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের আরো খবর