গাজায় গণহত্যার প্রতিবাদে

ভোলায় বিজেপির বিক্ষোভ মিছিল

 

ভোলা প্রতিনিধি:

যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

সোমবার (৭ এপ্রিল) ভোলা শহরের নতুন বাজার চত্বরে বিজেপি কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কার্যলয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সমঝোতায় যুদ্ধবিরতি বন্ধ হয়েছিল। কোন কারণ ছাড়াই ইসরায়েলি বর্বর বাহিনী চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র গাজার মুসলমানদের উপর হামলা করে। এতে প্রতিদিন নারী শিশুসহ হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছেন। খাদ্য, পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। গাজার মুসলমানদের উপর এ ধরনের বর্বর আচরণ আর সহ্য করা হবে না। বিশ্ব মুসলিম এখনি জেগে ওঠার সময়। বর্বর বাহিনীকে এখনই থামিয়ে দেয়ার সময়। পাশাপাশি আমরা আল্লাহর কাছে আবেদন করছি। পূনঃ আবাবিল পাখি দিয়ে আগ্রাসী ইসরায়িলকে ধ্বংস করে রহমতের মাধ্যমে গাজার মুসলমানদের রক্ষা করেন।

এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী চৌধুরী, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিকী টিটু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেনপ্রমূখ।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণও অংশ নেয়। এর আগে সকাল ১০টায় একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা ও দুপুর ২টায় ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

এই বিভাগের আরো খবর