স্টাফ রিপোর্টার।। ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন বলেছেন,
দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারলেই শেখ হাসিনার কর্মী হতে পারবেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যোন্নয়নে চিন্তা করেন। শেখ হাসিনার উন্নয়ন বিশ্বে রোল মডেল হয়ে থাকবে।
রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামিলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিনে র্য্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি আবুল হাসেম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আারো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মহাজন,সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি মোফাজ্জল হোসেন বিএ,সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরণ, শম্ভুপুর চেয়ারম্যান মোঃ রাসেল প্রমূখ,,