গত ১১মে শনিবার ঢাকা মগবাজারস্থ রাজ্জাক প্লাজায় বাংলাদেশের ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত জাতীয় সংগঠন প্রাচি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলাদেশে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসার বর্তমান পরিস্থিতি বিষয়ক আলোচনা সভা ও প্রাচি’র ঢাকা বিভাগীয় কমিটি গঠন সংক্রান্ত অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনের সম্মানিত প্রতিনিধি মৃন্ময় চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় আয়ূশ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিনিধি প্রফেসর মনোয়ার হুসাইন কাজমী। অনুষ্ঠানে প্রাচি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন র্শীষক ১৮ দফা দাবী বাস্তবায়নের উপর আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে ভারত সরকার কর্তৃক প্রদত্ত বাংলাদেশী শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ কোটায় ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বৃদ্ধির জন্য ভারতীয় হাইকমিশনের নিকট দাবি জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে জনাব হাকীম (ডা.) হাবিবুল্লাহকে সভাপতি, কবিরাজ (ডা.) মোঃ সাখাওয়াত হুসেনকে সাধারণ সম্পাদক, হাকীম (ডা.) দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব, MPH কে যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাকীম (ডা.) মানিকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে প্রাচি’র মোট ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগীয় কমিটি ঘোষিত হয় এবং সবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাকীম (ডা.) কামরুজ্জামান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
-প্রেস বিজ্ঞপ্তি।
