সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

সময়ের চিত্র ডেস্ক:
মাত্র আট দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাজুস এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

এই বিভাগের আরো খবর