সিরাজগঞ্জ প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশনায় সিরাজগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারকে পাবনার সুজানগরে, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলকে নওগাঁর বদলগাছিতে এবং উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনকে রাজশাহীর বাগমারায় বদলি করা হয়েছে।
শূন্য হওয়া পদগুলোতে রাজশাহী চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়, পাবনার জেলার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান রায়গঞ্জে উপজেলায়,বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা উল্লাপাড়ায় উপজেলায় দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অন্যত্র বদলি করা হয়েছে।
এর মধ্যে রায়গঞ্জ উপজেলার নতুন ইউএনও কর্মস্থলে যোগদান করেছেন। বাকি দুইটি উপজেলাতে দায়িত্বপ্রাপ্তরা দ্রুত যোগদান করবেন বলে জানান জেলা প্রশাসক।