দক্ষিণ চরআইচা স. প্রা. বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও মা সমাবেশ

 

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় চর আইচায় ১৬৮নং দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বিতীয় তলায় এ বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম খান ইউছুপের এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সামছুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন, সুপার ঢাল চর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মিজানুর রহমান সহ- প্রধান শিক্ষক চর আইচা মাধ্যমিক বিদ্যালয়, হারুন মাস্টার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চর মানিকা ইউনিয়ন। আবুল হাশেম দারোগা, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ চর মানিকা ইউনিয়ন, রুহুল আমিন মাস্টার, সিনিয়র শিক্ষক চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ। এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। আর একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।

 

 

 

এই বিভাগের আরো খবর