লালমোহনে ককটেল নিক্ষেপে নিহতের ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্তরা নেই দাবী জেলা ছাত্রলীগের 

ভোলা প্রতিনিধি ।। ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজারে আজহার মাঝির বাড়িতে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় ভোলা জেলা ছাত্রলীগ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি দলীয়রা ত্রাস সৃষ্টি করতে এই কাজ করছে। ওই এলাকায় হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনের বাড়ি। তারা বারবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সুনাম বিনিষ্ঠ করতে চক্রান্ত করছে।

পুলিশ সহ স্থানীয়দের ধারণা ওই বোমা বা ককটেল বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভোলা জেলা ছাত্রলীগের রাইহান আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ককটেল বিষ্ফরনের ঘটনায় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।

এদিকে লালমোহনে বোমা বিস্ফোরনে একজন নিহত হওয়ার ঘটনায় লালমোহন থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এতে নিহতের জেলে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের নামে এ মামলা দায়ের করেন।

সাংবাদিক সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি আরো বলেন, বোমা বিস্ফোরনের ঘটনায় বিএনপি সহ একটি মহল ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জয়ের সম্পৃক্ততার অভিযোগ করে। কিন্তু জেলা ছাত্রলীগ অতিদ্রুত স্থানীয় পর্যায়ে তদন্ত করে শেষে শরিফুল ইসলাম জয়ের এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের সপৃক্ততার প্রমান পাই নি। তিনি জড়িত নয়। শরিফুল ইসলাম জয় গত ১৯ নভেম্বর ইং তারিখে বিকাল সাড়ে ৫ টায় লালমোহনের নাজিরপুর ঘাট হইতে গ্লোরি অব শ্রীনগর লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে এবং পরের দিন ২০ নভেম্বর ২৩ ইং তারিখে ভোরে ঢাকা পৌঁছায়। এ ঘটনার সাথে শরিফুল ইসলাম জয়ের কোনো সপৃক্ততার প্রমাণ পাওয়া যায় নি। গত সোমবার ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখ জনক।

সাংবাদিক সম্মেলনে আরো উল্লেখ করায়, পুলিশ সহ স্থানীয়দের ধারণা ওই বোমা বা ককটেল বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি তদন্তে প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস প্রশাসন অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবেন। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেল, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব,সাধারন সম্পাদ সালমান গোলদার,সহ সভাপতি আমিনুল ইসলাম ইভান,যুগ্ম সাধারন সম্পাদক সিয়াম তালুকদার প্রমুখ। লালমোহন থানার ওসি এস এম মাহাবুব আলম জানান, মামলার বিবরণে উল্লেখ করা হয়, দুস্কৃতিকারীরা রাতে আধারে বোমা নিক্ষেপ করে।এতে তার মৃত্যু হয়। এদিকে নিহতের ময়না তদন্ত শেষ তার মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর