চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার (৭নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর