মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে অবরোধের বিরুদ্ধে অবস্থান ও মিছিল। বি এন পি ও জামাতের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথম দিন রোববার বেলা ২:১৫মিনিটে ফুলবাড়ী বাস স্ট্যান্ড থেকে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এর নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তোজাম্মেল হক তোজাম যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান বাপ্পি পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রাসেল পৌর আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক জানিয়েল হাফিজ ডেনি, মৎস্যজীবী লীগের আহবায়ক রুহুল আমিন, বাসার ও দিলীপ সহ তিন শত নেতার্মী মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী শহরের ঢাকা মোড় শাপলা চত্বর দিয়ে ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করে।