পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো ভারত

ক্রীড়া ডেস্ক:
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন রোহিত। টস জিতেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক এবং ব্যাট করতে পাঠালেন পাকিস্তানকে।

শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

হাইভোল্টেজ এ ম্যাচের আগে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে বিশ্বকাপের আয়োজক ভারত। বিশ্বকাপে এ পর্যন্ত সাতবার পাকিস্তানের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে ভারত। রোমাঞ্চ-উত্তেজনা নিয়ে ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

এই বিভাগের আরো খবর