ভেটেরিনারি অলিম্পিয়াড’ এবার মাভাবিপ্রবিতে

জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩”। আগামী ৭ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন সিরাজগঞ্জ ক্যাম্পাসে এ অলিম্পিয়াডের উদ্বোধন করবেন।

ইউএসএইড (USAID) এর অর্থায়নে, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (NVDC) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিবে।

এছাড়াও বাছাইপর্বে অংশ নিবে মাভাবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সাইন্স অনুষদের ৭ টি দল।

অংশগ্রহনকারী দলগুলো হলো মহিউদ্দিন রিয়াদের “প্যারাডক্স”, আহাম্মদ আলী সোহান এর “পেন্টা অ্যাসক্লেপিয়াস”, আরাফাত রহমান রাফির “ওকুলাস”, মেহেদী হাসানের “এন্টিডট”,রেজওয়ান হোসাইন এর “নিউরন নেভিগেটরস”, তাহমিদ জুনাইদ এর “টিম ইনিসিয়েটর” এবং আসিফ আল ফাহিমের “ভিক্টোরি ভাইপারস”।

এর আগে প্রাথমিক পর্যায়ে ১২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছিলো ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড – ২০২২। সে’বার প্রাথমিক পর্যায়ে ১৬৬ টি দল অংশগ্রহণ করে এবং প্রতি বিশ্ববিদ্যালয় থেকে একটি করে মোট ১২টি দল ফাইনাল রাউন্ডে লড়াইয়ের সুযোগ পায়। এর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘সুপারবাগস শ্রেষ্ঠ দলের মর্যাদা লাভ করে।

এই বিভাগের আরো খবর