দৃশ্য কাব্য নাট্য কর্মশালা আয়োজিত

রির্পোটার:

মোঃ ইসমাইল হোসেন

অসাম্প্রদায়িকতা, মুক্ত চিন্তা, বুদ্ধিভিত্তিক ও থিয়েটার চর্চায় আগামী ৭ই অক্টোবর-২০২৩ এর মধ্যে আগ্রহী-গনদের আবেদন করতে আহ্বান জানিয়েছে “দৃশ্যকাব্য নাট্যদল”।

শুদ্ধ উচ্চারণ, কন্ঠের ব্যবহার, শরীর চর্চা, নাট্য রস, নাটকে সংগীত নৃত্যের ব্যবহার, অভিনয় পদ্ধতি, নন্দনতত্ত্ব, থিয়েটারের ইতিহাস ও সংজ্ঞা।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে ক্যামেরার সমনে অভিনয়ের দিক নির্দেশনা

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকছে- মঞ্চসারথী আতাউর রহমান, মাসুম রেজা, গাজী রাকায়েত রতন সিদ্দিকী, আহ্সান হাবীব নাসিম,সাজু খাদেম,খন্দকার তাজমিনূর,দেবাশীষ ঘোষ,মীর বরকত,কামাল উদ্দিন কবির,আইরিন পারভিন লোপা,হ্নদি হক ও নাজনীন হাসান চুমকি। এছাড়া আরো অন্য অন্য প্রশিক্ষকবৃন্দ।

নাট্য কর্মশালার বিষয়ে জানতে চাইলে -“দৃশ্যকাব্যের” প্রতিষ্ঠাতা “মোতালেব হোসাইন “সময়ের চিত্রের এক প্রশ্নের জবাবে  বলেন-

থিয়েটার চর্চার মাধ্যমেই কেবল মাত্র অসাম্প্রদায়িকতা, মুক্ত চিন্তা, বুদ্ধিভিত্তিক চর্চা, শুদ্ধ উচ্চারণ,কন্ঠের ব্যবহার, শরীর চর্চা,করা সম্ভব। এবং এই থিয়েটার চর্চার মাধ্যমে এদেশ থেকে আগুন সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক মুক্ত,রাখা সম্বাব। থিয়েটার এমন একটি চর্চা যা মানুষের মনকে বিকাশিত করে ভালো রাখে। তাই নতুন প্রজন্মকে বলবো তোমরা থিয়েটার চর্চায় আসো।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ে থিয়েটার চর্চা একটি বড় ভূমিকা পালন করে। আমরা একটি “নাট্য কর্মশালা” শুরু করতে যাচ্ছি সেখানে আমরা কিছু নতুন সদস্য নিচ্ছি।

ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে – রিমন শাহ্ (“দৃশ্য কাব্য” থিয়েটার)

০১৬৫০-১৯৯৬৫০, ০১৭১৪২৯৪৫৮২

এই বিভাগের আরো খবর