আমতলীতে বর্জপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আমতলী প্রতিনিধি।।

আমতলীর চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. চানমিয়া বিশ্বাস (৬৫) রবিবার সকালে আকস্মিক বর্জপাতে মারা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চানমিয়া বিশ্বাস বেতমোর গ্রামের নুরমহম্মদ বিশ্বাসের ছেলে এবং ওই গ্রামের ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯ টার সময় চানমিয়া বিশ্বাস বাড়ির পাশের মাঠে কৃষি কাজ শেষে বাড়ি যাচ্ছিল। এসময় বৃষ্টির সাথে আকস্মিক বর্জপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজন এবং স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

মস্তফা বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান।

এই বিভাগের আরো খবর