পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে অপু বিশ্বাসের জিডি  

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে জিডি করেছেন । রবিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই নায়িকা। যার জিডি নং ৫৫৬।

 

 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ ডি এম আসাদুজ্জামান গনমাধ্যমকে জিডি করার তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রবিবার বিকেলে ডিবি কার্যালয়ে গিয়ে একই বিষয়ে লিখিত অভিযোগ করেন অপু বিশ্বাস।

 

ডিবি কার্যালয় থেকে বের সাংবাদিকদের মুখোমুখী হন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘লাল শাড়ি’ ছবিটি আমার অনেক কষ্টের। এ ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে ডিবি কার্যালয়ে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। সাইবার বুলিংটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটা কারো কাম্য নয়। কারণ বেলা শেষে আমরা সবাই পরিবারে বসবাস করি।

 

 

 

বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘লাল-শাড়ি’ একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুরঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরবর্তীতে গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন।

এই বিভাগের আরো খবর