সময়ের চিত্র রিপোর্ট: বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আগামী ৭ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমাবেশের ডাক দিয়েছে। ওই দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা মহানগর ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকার সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় ও মহানগরনেতারা।