চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাশনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির যৌথ ও পৃথক উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর এবং পরিবেশ রক্ষায় সবুজ বনায়ন কর্মসূচি পালন করা হয়।
এবারের আয়োজনে সবচেয়ে আকর্ষণীয় ও প্রশংসনীয় উদ্যোগ ছিল চরফ্যাশন বাস টার্মিনাল ও হেলিপ্যাড সংলগ্ন সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা। রাস্তার দুপাশের ময়লার স্তূপ ও ডাস্টবিনের ভাগাড় সম্পূর্ণ পরিষ্কার করে সেখানে দৃষ্টিনন্দন সবুজ বনায়ন কাজের সূচনা করা হয়। পরিবেশ সুরক্ষামূলক এই মহতী কাজের শুভ উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।
সবুজ বনায়ন কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন:মোতাহার হোসেন আলমগীর মালতিয়া (সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি)হেলাল উদ্দিন টিপু উপজেলা সমাজ সেবা কমকতা মামুন হোসাইন(সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি)কয়ছর আহমেদ কমল (সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি)কাজী মনজুর হোসেন (সাবেক সাংগঠনিকসম্পাদক, উপজেলা বিএনপি)খায়েরুল ইসলাম সোহেল (সাবেক সাধারণ সম্পাদক, পৌরসভা বিএনপি)অন্য দিকে দিবসটি উপলক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপির পক্ষ থেকে সকাল থেকেই
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে
আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরবর্তীতে
দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলনে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল এবং চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষসারির নেতৃবৃন্দ।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে প্রশাসনের সাথে মিলে উপজেলার ময়লার ভাগাড় পরিষ্কার করে সবুজায়নের এই উদ্যোগকে একটি যুগান্তকারী মডেল হিসেবে উল্লেখ করেন।