সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্তে একটি জাহাজের নাম থেকে ‘জয় বাংলা’ স্লোগান এবং অন্য চারটি জাহাজ থেকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নাম বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের পুরোনো নামের পরিবর্তে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
অন্যদিকে, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর পরিবর্তে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর পরিবর্তে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর পরিবর্তে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামারুজ্জামান’-এর পরিবর্তে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নাম নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।