হাতিরঝিলে ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতির মানববন্ধন

জাহিদ হাসান :

রাজউক চেয়ারম্যানের অপসারণ দাবি, অনুমোদন ও লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি

 

হাতিরঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি। এ সময় সংগঠনটির নেতারা হাতিরঝিল চক্রাকার বাস পরিচালনা, লিজ ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

 

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকারি নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করে তাদের ভিক্টর ক্লাসিক পরিবহন পরিচালনার অনুমোদন দেওয়া এবং হাতিরঝিল গোলচত্বরের চক্রাকার বাস পরিচালনার সুযোগ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা।

 

তাদের অভিযোগ, এ বিষয়ে রাজউকে আবেদন করার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিষয়টির কার্যকর সমাধান হয়নি। একই সঙ্গে হাতিরঝিল চক্রাকার বাস পরিচালনার বর্তমান ব্যবস্থা ও মেয়াদ নিয়েও তারা প্রশ্ন তোলেন।

 

বক্তারা আরও দাবি করেন, হাতিরঝিল গোলচত্বরের চক্রাকার বাস পরিচালনার বিষয়টি স্বচ্ছ ও উন্মুক্ত টেন্ডার/লিজ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হলে সরকারের রাজস্ব আয় বাড়তে পারে।

 

মানববন্ধন থেকে তারা রাজউক চেয়ারম্যানের অপসারণের দাবি জানান এবং পুরো বিষয়টি সরকারি নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

তবে এসব অভিযোগের বিষয়ে রাজউক চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাজউক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

এই বিভাগের আরো খবর