চরফ্যাশনে বোরাকের ধাক্কায় যুবকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:  

উপজেলার দক্ষিণ আইচা–চরফ্যাশন প্রধান আঞ্চলিক মহাসড়কের বসু বেপারী বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় বোরাক পরিবহনের ধাক্কায় রিয়াজ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রিয়াজের গ্রামের বাড়ি চর মানিকা ইউনিয়নের করিমপাড়া ৯ নং ওয়ার্ডে। তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মাস্টার।

 

১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ আইচা থানাধীন এ ঘটনা ঘটলেও তার মৃত্যুর পর ১৫ জুলাই তাকে দাফন করা হয়। পরদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

 

দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির জানায়, একটি বোরাক রিয়াজকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করছে থানা পুলিশ। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর