সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অতীত স্বৈরশাসন শ্রমিকদের ভাগ্যকে বিনা বিবেচনায় উপেক্ষা করেছে।
শুক্রবার (১ মে) নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য প্রয়োজনীয় কার্ড সরবরাহের কাজ চলমান রয়েছে। তারেক রহমান উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন, কিন্তু তারা সঠিক সময়ে পানি পান করতে পারেন না। এই সমস্যা সমাধানে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মনে করেন, শ্রমিক ও কৃষকদের জীবনমান উন্নত করা সম্ভব হলে দেশের সার্বিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।