হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে সহায়তার আশ্বাস ইরানের

সময়ের চিত্র ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি তাদের নজরে এসেছে। এ কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তিনি এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।

জালিল রাহিমি জাহানাবাদী বলেন, যদি বাংলাদেশের কোনো জাহাজ জ্বালানি তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, তাহলে ইরান সে জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দেবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা না হয়, সেটিই তাদের লক্ষ্য।

এই বিভাগের আরো খবর