চরফ্যাশনে এফডিএ -এর উদ্যোগে মৎস্য চাষীদের প্রশিক্ষণ 

চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশনে বে-সরকারি উন্নয়ন সংস্থার এফডিএ -এর উদ্যোগে এবংপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে মৎস্য চাষি ও নতুন উদ্যোক্তা মৎস্য চাষিদের ২০ সদস্যদের এক দিনের কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবাব বে-সরকারি উন্নয়ন সংস্থার এফডিএ হল রুমে এফডিএ আয়োজনে এফডিএ (কৃষি ইউনিট – মৎস্য খাত) এর আওতায় মৎস্য চাষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী জনাব শংকর চন্দ্র দেবনাথ সভাপতিত্বে কৃষিবিদ প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধায়ক এফডিএ-এর মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান পরিচালনায় এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:চরফ্যাশন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ মেহেদী আজম কৃষিবিদ মনিরুল ইসলাম ডা: শাওন চন্দ্র শীল এফডিএ শাখা ব্যবস্থাপক মো. হুসাইন নয়ন । প্রশিক্ষণে সংস্থার শশীভূষণ শাখার ২০ জন মাছ চাষী সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় পুকুর প্রস্তুতি ও পুনা মজুদ প্রশিক্ষণ প্রদান করেন । প্রধান অতিথি বলেন, মৎস্য চাষাবাদে আমাদের চরফ্যাশন অনেক এগিয়ে আছি। বিশেষ করে চরফ্যাশনে দেশীয় মাছের চাহিদা বেশি। তাই চরফ্যাশনে মৎস্য চাষে অনেক এগিয়ে আছে।এ মৎস্য চাষ করে মৎস্য চাষিরা তারা তাদের জীবিকা নির্বাহ করতেছেন।: এফডিএ নিরাপদ মাছ উৎপাদনের মাধ্যমে সুস্থ জাতি গঠনে এফডিএ-এর মৎস্য খাত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের আরো খবর