দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড

সময়ের চিত্র অনলাইন ডেস্ক : মাত্র দুই দিনের মাথায় আবারও বেড়েছে সোনার দাম। তবে এবার সোনার দর দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ দফায় প্রতি ভরিতে দাম বাড়ছে ৩ হাজার ৪৪৪ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ১ সেপ্টেম্বরে সোনার দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বেড়েছিল। আর চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

এই বিভাগের আরো খবর