সময়ের চিত্র ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া বর্তমানে কানাডার মন্ট্রিয়েলে অবকাশ যাপন করছেন। সেখানে বেশ খোশমেজাজে আছেন, যার প্রমাণ মিলেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে। তার এই নতুন লুক ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নেটিজেনদেরও নজর কেড়েছে দারুণভাবে।
ছবিগুলোতে দেখা যাচ্ছে নুসরাত ফারিয়া একটি সাদা রঙের পোশাক পরেছেন। চোখে রোদ চশমা এবং খোলা চুলে তার এই সাজ বেশ মানিয়েছে। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি, যা তার ছুটির আনন্দকে ফুটিয়ে তুলেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।’ তার এই মন্তব্যে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন।
ছবিগুলো পোস্ট করার পরপরই কমেন্ট বক্স প্রশংসায় ভরে যায়। অনেকেই তার এই সাজের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেছেন।