নতুন দর কার্যকর রোববার থেকে

আবারও বেড়েছে স্বর্ণের দাম

সময়ের চিত্র ডেস্ক:

 

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম রোববার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।

 

শনিবার (৩০ আগস্ট) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দামের তালিকা অনুযায়ী—

 

২২ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৭৪,৩১৮ টাকা

 

২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৬৪,৮০১ টাকা

 

১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৪১,২৬৩ টাকা

 

সনাতনী পদ্ধতির স্বর্ণের ভরি: ১,১৬,৮৫০ টাকা

 

এর আগে গত মঙ্গলবার (২৬ আগস্ট) বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানেই

আবারও দাম বাড়ানো হলো।

এই বিভাগের আরো খবর