নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়েছে। এসব অস্থিরতার মধ্যে শনিবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে বিএনপি দাবী জানান,বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেয়ার।
রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠক চলে ৫০ মিনিটের মতো।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদেরদেরকে তাদের এসব দাবীর কথা তুলে ধরেন।
বৈঠক শেষে বিফ্রিং হওয়ার কথা রয়েছে। সরকারের তরফে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিফ্রিং করার কথা রয়েছে।
মোশাররফের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।