বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকা-খুলনা মহাসড়কে বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাকের চাপায় অকালে প্রান হারায় চাকলাদার চঞ্চল (৪৫) নামের এক মাইক্রোবাস চালক।

 

গত শুক্রবার, ২মে ভোর সাড়ে ৫ টায় গোপালগঞ্জ জেলার ডুমদিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত চাকলাদার চঞ্চল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 

 

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের খুলনামূখী লেনে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন ডুমদিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে গোপালগঞ্জ এর দিক হতে আসা বসুন্ধরা সিমেন্টবাহী একটি ট্রাক যাহার রেজিস্ট্রেশন নম্বরঃ ঢাকা মেট্রো ট-১৫-২৬২৬ দ্রুত বেপরোয়া গতি ও নিয়ন্ত্রনহীনভাবে চালিয়ে মাইক্রোবাসকে মুখোমুখি চাপা দেয়।

 

এতে মাইক্রোবাসে থাকা চালক চাকলাদার চঞ্চল(৪৫), মোঃ জনি মিয়া (৩৫), মোঃ রাসেল(২৮) গুরুতর আহত হয়।

 

তাৎক্ষণিক খবর পেয়ে গোপালগঞ্জ থানার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মাইক্রোবাসের চালক চাকলাদার চঞ্চলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ভিক্টিম মাইক্রোবাসের চালক চাকলাদার চঞ্চলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাকটির ইচ্ছাকৃত বেপরোয়া গতি ও নিয়ন্ত্রনহীনভাবে চালিয়ে উল্টো পাশে গিয়ে মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছ ভেদ করে হাইওয়ের পাশের খাদের পতিত হয়। উক্ত ঘটনায় ইতোমধ্যে ট্রাক চালক ও বসুন্ধরা সিমেন্ট এর বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর