ভারত – পাকিস্তান যুদ্ধে ৪৬ জন নিহত

সময়ের চিত্র ডেস্ক:

 

ভারত – পাকিস্তান যুদ্ধে ৪৬ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

 

বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

 

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

 

এর আগে ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

 

ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো ৪৩ জন আহত হয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে। সূত্র:বিবিসি।

এই বিভাগের আরো খবর