নিজস্ব প্রতিবেদক:
১৬ বছর পরে চ্যানেল ওয়ানের এর আপিল দায়ের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।
২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে সন্ধ্যা ৬:০৫ থেকে ৬:১০ ঘটিকার সময় বিটিআরসি চ্যানেল ওয়ানের ফ্রিকুয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে তৎকালীন ফেসিস্ট সরকারের বিরুদ্ধে মামলা করা হলে সেখানে সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে (মামলার)আবেদনটি খারিজ করে দেওয়া হয়,খারিজের বিরুদ্ধে আজ ২৩-০১-২০২৫ আপিল বিভাগের চেম্বার জজ ১৬ বছর পরে আপিল করার অনুমতি দিয়েছন। আদালতের সংক্ষিপ্ত আদেশ পেয়ে চ্যানেল ওয়ান এর এম ডি তারেক রহমানের বন্ধু ব্যাবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বলেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন।গিয়াস উদ্দিন আল মামুন সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আদালতে চ্যানেল ওয়ান এর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সিনিয়র এডভোকেট রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন,
মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম (আকাশ),
আদালতের আদেশের বিষয়টি এডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ জানিয়েছেন।