নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় বসবাসরত পেশাদার সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেসক্লাবের নির্মানাধীন ভবনের দখল নিতে আগ্নেয়াস্ত্রের মহড়া, লাঠি প্রদর্শনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে আতঙ্ক তৈরি করে ক্লাব ঘরটি দখলে নেয়ার চেষ্টা করে বহিরাগত কাজী রফিক, রাসেল খান ও মাসুদের নেতৃত্তে ১০/১২ জন সন্ত্রাসী।
গতকাল ২৬ জুন বুধবার সন্ধ্যায় তুরাগের চন্ডালভোগ খালপাড়ে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের নির্মাধীন ভবনে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ক্লাবের নির্বাহি কমিটির সভাপতি বদরুল আলম মজুমদার বাদী হয়ে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দাঁয়ের করেছেন।
অভিযোগে খালপাড় আমাদের উত্তরা প্রেসক্লাবের নির্মাণাধীন ঘরের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রেস ক্লাবের দরজা, জানালা ভেঙ্গে অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে বলে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়,উত্তরায় বসবাসরত মূল ধারার সাংবাদিক সংগঠন উত্তরা প্রেস ক্লাব গঠনের পর থেকে সাংবাদিক নামধারী চাঁদাবাজদের চাঁদাবাজি উত্তরা প্রেসক্লাবের সহযোগিতায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। এজন্য ক্ষিপ্ত হয়ে মূল ধারার সাংবাদিকদের সংগঠন ভেঙে দিতে আক্রমণ চালায়। এর আগে উত্তরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি (২০২২-২৩) যাচাই-বাছাই করে উত্তরা প্রেসক্লাবের অপ-সাংবাদিকতা এবং সদস্য থাকার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকায় সর্বমোট ১৮ জনকে সনাক্ত করে এজিএম এর সিদ্ধান্ত অনুযায়ী বাদ দেওয়া হয়। বাদ যাওয়ার পর উত্তরা প্রেসক্লাবের ১০ জন সদস্য এবং বহিরাগতসহ কিছু কথিত সাংবাদিক মিলে উত্তরা ৩নং সেক্টর জসিম উদ্দিন পাকার মাথায় গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে আরও একটি ক্লাব গঠন করে। তবে তাতেও চাঁদাবাজিতে তেমন সুবিধা করতে না পারায় মূল ধারার সাংবাদিকদের উপর আক্রমণাত্মক হয়ে পড়ে তারা।
এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন