নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার গুলশানের একটি বহুতল ভবনে শনিবার (২৩ মার্চ ) বিকেলে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বিকেল চারটার পর গুলশান-১ এর এডব্লিউআর টাওয়ারের আগুনের সংবাদ পেয়ে সেখানে ৬টি ইউনিট পাঠানো হয়েছে।