শিবগঞ্জ উপজেলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

 আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার ( ২৬ জানুয়ারি ২০২৪) বিকাল সাড়ে ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউনিয়ন বোগলাউড়ী বাজার,আল-জামি’আহ আল-ইসলামিয়্যাহ মাদ্রাসার উদ্যোগে আবু সুফিয়ান এর অর্থায়নে দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সাধারণ সম্পাদক, আবু সুফিয়ান এর অর্থায়নে, মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে একটি করে কম্বল বিতরণ করেন, এতে শিক্ষার্থীরা অনেক আনন্দিত। আল-জামি’আহ আল-ইসলামিয়্যাহ মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ আব্দুল কারিম বলেন, আবু সুফিয়ান আমাদের অনেক সহযোগিতা করেন এবং এই প্রতিষ্ঠানটিকে স্থায়ীভাবে নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

মাদ্রাসার সভাপতি , আলহাজ্ব আব্দুল সাত্তার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক, আবু সুফিয়ান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিয়া পাঠাগার সভাপতি মাওলানা ইলিয়াস উদ্দীন,আল জামিআহ আল জামিআহ মাদ্রাসার অর্থ সম্পাদক হাবিবুর রহমান, আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই বিভাগের আরো খবর