কাদা মাটিতে আটকে যাওয়া যুবককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥

গরমের তীব্রতায় ড্রেজারে জমানো কাদা মাটির গর্তে নেমে গায়ে মাটি মেখে স্বস্তি পেতে গিয়ে মাটির মধ্যে আটকা পড়েন জুয়েল(৩০) নামের এক ব্যাক্তি। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উঠাতে না পেরে ফায়ার সার্ভিস অফিসে জানান। চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪নম্বর ওয়াডের কুলছুমবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, তীব্র গরমে অতিষ্ট হয়ে গায়ে কাদা মাটি মেখে স্বস্তি পেতে চেয়েছিলো জুয়েল। কিন্তু ড্রেজারে পুকুর ভরাট করা কাদা মাটিতে নেমে বুক সমান ডুবে মাটির মধ্যে আটকে যান তিনি।

চরফ্যাশন ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টার পর জুয়েলকে জীবিত উদ্ধার করে তার পরিবারের কাছে পৌছে দিয়েছে। তিনি সুস্থ্য আছেন।

এই বিভাগের আরো খবর