চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর দেওয়া ধর্ষণ মামলায় গ্রেফতার কৃত স্বামী মোহাম্মদ আলী (৪০) কে রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে শশীভূষণ থানা পুলিশ।
জানা যায় উপজেলার রসুলপুর ৩ নং ওয়ার্ডের মৃত হাসান আলী মৃধার মেয়ে হাজেরা বেগম (৪২) গেল -৭ই ডিসেম্বর/২০২৫ তারিখে ভোলা জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে – ৯ (১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০০০ এর অধীনে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন, যার মামলা নং -০২/২০২৫।
তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা (স্বামী) আসামি মোহাম্মদ আলী কে শশীভূষণ থানা পুলিশ শনিবার ঢাকার মুন্সীগঞ্জ শ্রীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চরফ্যাশনের শশীভূষণ থানা হেফাজতে এনে আজ রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেন। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলার ঘটনা টি এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।