তেহরানে আবারও শক্তিশালী বিস্ফোরণ

সময়ের চিত্র ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে রোববার রাতে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-এর দুই সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টার দিকে বিস্ফোরণ দুটি ঘটে। তারা একে অপরের থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করলেও বিস্ফোরণের তীব্রতা স্পষ্টভাবে অনুভব করেন। এমনকি তাদের আবাসিক ভবনের জানালার কাঁচও কেঁপে ওঠে বলে জানিয়েছেন তারা।

একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র দাবি করে, তাদের সম্প্রচার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এদিকে হামলার মধ্যেও রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার চালু ছিল।

এর আগে ইসরায়েল ঘোষণা দেয় যে তারা নতুন করে তেহরানে সামরিক অভিযান শুরু করেছে।

 

সূত্র: আল জাজিরা।

এই বিভাগের আরো খবর