ইরানে নিহত ২০১, আহত ৭৪৭: রেডক্রিসেন্ট 

সময়ের চিত্র ডেস্ক:

মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে বড় ধরনের সামরিক হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবিক সহায়তাকারী সংস্থা রেড ক্রিসেন্ট।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাজধানী তেহরান-এর পূর্ব ও উত্তরাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই বিভিন্ন স্থানে জরুরি উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকর্মীরা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে “বড় ধরনের সামরিক অভিযান” শুরুর কথা জানিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সময় ইসরাইল -এর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, তাদের বাহিনী ইরানের বিরুদ্ধে “আগাম প্রতিরোধমূলক হামলা” চালিয়েছে।

এ হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে কুয়েত, বাহরাইন, কুয়েত ও ইউনাইটেড আরব আমিরাত-এ অবস্থানরত মার্কিন বাহিনীর স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এদিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় শনিবার সকাল সোয়া ৮টার দিকে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। দেশটির বিভিন্ন শহরে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়। কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে। তবে আবুধাবিতে একটি হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলে ৮৫ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাইযোগ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

চলমান এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরো খবর