সময়ের চিত্র ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানেশ্নর কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইন উপদেষ্টা আসিফ নজরুল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
আসিফ নজরুল আরও জানান, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণের জন্য উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন এবং সেখানেই জানাজা ও দাফনের সিদ্ধান্ত জানানো হয়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার সারাদেশে এক দিনের সাধারণ ছুটি থাকবে।