ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর হাফিজের মনোনয়নপত্র দাখিল

 

মোঃ জহিরুল হক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ ( লালমোহন – তজুমুদ্দিন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে লালমোহন বালিকা মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াৎ কামনা, এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল সাহেব।এ সময় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় মেজর হাফিজ বলেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি ভোলা- ৩ আসনের উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক জাকির ইমরান, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন, সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি নেতা শাকিল পাটোয়ারী, ইন্জিয়ার সাখাওত হোসেন শাহিন প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর