২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের

সময়ের চিত্র ডেস্ক:

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

 

তার বক্তব্যে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য গৌরবের দিন—মহান বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের কথাও স্মরণ করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, “আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”

 

আলোচনা সভায় তিনি দলের নেতাকর্মীদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না, তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, ঐক্যের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশিত একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

এই বিভাগের আরো খবর