আনিস আলমগীর ও শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের 

সময়ের চিত্র ডেস্ক:

 

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

 

এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

 

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে বলে জানানো হয়।

এই বিভাগের আরো খবর