নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সময়ের চিত্র ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের পূর্ণ নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশব্যাপী ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

তিনি বলেন, এই নির্বাচন শুধু নিয়মিত নির্বাচন নয়; গণ-অভ্যুত্থানের পর একটি নতুন পথে যাত্রার নির্বাচন। তাই শহীদদের স্বপ্ন পূরণে এবং জনগণের প্রত্যাশা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনকে নতুন বাংলাদেশের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এই পরিবর্তনের পথে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে—একজন ধাত্রীর মতো জন্মের মুহূর্তটিকে নিরাপদ করে তুলতে।

 

তিনি বলেন, দেশের জন্য কাজ করাই তার লক্ষ্য, এবং রাষ্ট্রের এই পরিবর্তনযাত্রায় পুলিশ বাহিনী হবে জনগণের আস্থার প্রতীক।

এই বিভাগের আরো খবর