সচিবালয়ের নতুন ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি

সময়ের চিত্র ডেস্ক:

ঢাকার সচিবালয়ে নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস জানায়, সচিবালয়ের নতুন ২০ তলা ভবনের ৯ তলার বাইরের অ্যাডজাস্ট ফ্যানের বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই ভবনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

 

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ভবনের কর্মচারীরা নিরাপদে নিচে নেমে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এই বিভাগের আরো খবর