আগামী বছরের জানুয়া‌রির শুরু‌তেই শিক্ষার্থীরা বই পা‌বেন: প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা

স্টাফ রিপোর্টার:
  প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা অধ‌্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার ব‌লে‌ছেন,আগামী জানুয়া‌রী ২০২৬ ইং এর  শুরু‌তেই সারাদেশের  শিক্ষার্থীরা এক সাথে বই পা‌বে। এটা আমি নি‌শ্চিত ভা‌বে বল‌তে পার‌ি। এখন বিভিন্ন জেলা পর্যা‌য়ে অ‌নেক বই চ‌লে গে‌ছে। আর প্রাথ‌মিক শিক্ষার মান উন্নয়‌নে আমরা সামগ্রিক উদ্যোগ নি‌য়ে‌ছি।  শ‌নিবার(২৯ নভেম্বর ) সকা‌লে ভোলা জেলা প্রশাস‌কের হলরু‌মে পিইডি‌পি-৪ ও চা‌হিদা‌ ভি‌ত্তিক সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের উন্নয়ন প্রক‌ল্পের আওতায় অবকাঠা‌মো নির্মাণ কার্যক্রম সমা‌প্তির কৌশল নির্ধারণ বিষয়ক সে‌মিনা‌র শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

তি‌নি আরো ব‌লেন, শিক্ষকরা হ‌চ্ছে- প্রাথ‌মিক শিক্ষার গুরুত্বপূর্ণ চাবিকাঠি । তারাই প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি প্রস্তর । আর শিক্ষক‌দের অবস্থার উন্ন‌তির জন‌্য আমরা বরাবরই কাজ ক‌রে‌ছি। প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক‌দের আমরা ১০ তম গ্রেড দি‌য়ে‌ছি এবং সহকারী শিক্ষকদের আমরা ১১ তম গ্রেড দেওয়ার জন‌্য চেষ্টা কর‌ছি।
প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা আরো ব‌লেন, যেসব প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ভোট কেন্দ্র হ‌বে, সেগু‌লো মেরামত করার জন‌্য নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে।
এরপর উপদেষ্টা বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে ভোলার জেলা প‌রিষদ হলরু‌মে প্রাথ‌মিক শিক্ষার গুনগত মান উন্নয়‌নে শিক্ষা সং‌শ্লিষ্ট অংশ গ্রহনকারীদের ভু‌মিকা শীর্ষক মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমা‌ন’র সভাপ‌তিত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্ত‌রের (পিইডি‌পি-৪) এর অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক মো: আতিকুর রহমান, প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্তরের প‌রিকল্পনা ও উন্নয়ন প‌রিচালক মিরাজুল ইসলাম উকিল,ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক আজাদ ও ভোলার জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

এই বিভাগের আরো খবর