চরফ্যাশন প্রতিনিধি।।
দিপু ফরাজী (চরফ্যাশন উপজেলার সাবেক এই যুবদল সভাপতি) বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় এলাকার সাবেক সংসদ আলহাজ নাজিমদ্দিন আলমের পক্ষে সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই দূর্গাপূঁজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা। মংগলবার এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
দিপু ফরাজী বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। ধর্মীয় উৎসব পালন করবে। এটিই বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশি হিসেবে এর ভোতর দিয়েই পরিস্ফæটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম গোত্র সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রতি সৌহান্দ্য এবং ভ্রাতৃত্ব। আমাদের রাস্ট্র এবং সংবিধান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরা, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাস্ট্রের দায়িত্ব।
চরফ্যাশন উপজেলার সাবেক এই যুবদল সভাপতি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে লোকজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পান করবে। এটাই স্বাভাবিক রীতি। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোন রকম চরফ্যাশন উপজেলায় সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা নিঘিœত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য চরফ্যাশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহŸান জানাই।
দেশর সনাতন সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে দিপুফরাজী বলের, আপনারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে ন্যায় চরফ্যাশনের প্রতিটি পুজা মন্ডবে উৎসাহ আনন্দ উদযাপন করুন। সৌহান্দ্য সম্প্রতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে- ধরাম যার যার রাস্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।