রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা স্থগিত, জরুরি সিন্ডিকেট সভা আজ

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ভিত্তিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।

 

শনিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) স্থগিত রাখা হলো। একইসঙ্গে এ বিষয়ে সিন্ডিকেটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এর আগে শনিবার বিকেলে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

 

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন হলের ছাত্রীদের একটি বড় অংশ উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারীরা দাবি জানান, অবিলম্বে পোষ্যকোটা বাতিল করতে হবে।

এই বিভাগের আরো খবর