সময়ের চিত্র অনলাইন ডেস্ক : নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মাজার ভাঙা, মারামারিতে আহত, নিহত, সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে একটি মামলা দায়ের করেছেন।