মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ৮ জন গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পক্ষের ৮ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নটির মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা সবাই উজির আহমেদ পক্ষের। আহত ব্যক্তিরা হলেন সাইদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো করা হয়েছে। আহত ব্যক্তিদের সবার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

এই বিভাগের আরো খবর