অসহায় বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল ইউএনও রাসনা শারমিন মিথি!

শিপুফরাজী, চরফ্যাশন:

তিনি শুধু একজন সরকারি আমলাই নন। তিনি একজন জনদরদী সমাজ সেবক। গরীব অসহায় দরিদ্র মানুষের ভরসার জায়গা। শেষ আশ্রয়স্থল। তিনি প্রতি নিয়ত এলাকার মানুষের জন্য সরকারি দায়িত্বের বাইরে এসে কিছু না কিছু একটা করে যাচ্ছেন। আর তাতে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছের, অতি আপনজন হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, তিনি ভোলার চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

সরকরি আমলাদের জন্য প্রশংসা করা, কারো কারো চোখে বেমানান মনে হলেও প্রকৃত অর্থে কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয় সাধারণ মানুষের ও অসহায় নিপীড়িত মানুষের পক্ষে হয়, সেবার মান বাড়ে, ভোগান্তি কমে, তখনতো অকপটে বলাই যেতে পারে তিনি বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল।

চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ডে মো: বশির ও কুলসুম বেগমের ৩ বছর বয়সী সন্তান লিজার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বুধবার সকালে এ সহায়তা দেন।। লিজা দিনমজুর বাবা বশির মা কুলসুম বেগমের ৫ সন্তানের মধ্যে সে ৪ নাম্বার ।

সহায়তা প্রদানের সময় চরফ্যাশন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের র্বাতাসম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার প্রমুখ উপাস্থিত ছিলেন। সহায়তা নিতে আসা লিজা (৩)ও মা, কুলসুম বেগমের বলেন, আমার ৫ সন্তানের মধ্যে সে ৪ নাম্বার লিজা (৩)। সে জন্মও পর থেকে পেটে ফুলা রোগ নিয়ে ভুখতেছে। এক বছর পূর্বে ডাক্তার জানান শিশুটির পেটে টিউমার হয়েছে। অপারেশন করা প্রয়োজন । টাকার অভাবে চিকিসা করতে পারি না। মেয়েতে নিয়ে চেয়ে-চিন্তে খাই। ভিক্ষা করে সংসার চালাই। স্বামী গ্রামে একদিন কাজ পায় তো আরএকদিন পায়না । মেয়ের চিকিসা করবে কি দিয়ে ।

পরে অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন লোকজন ও সংবাদকমীদের সহায়তা নিয়ে এখানে আইচি। আমাকে আমারা মেয়ের চিকিসার জন্য, টাকা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। তিনি আরও জানান, লিজা অসুখের বিষয়টি স্থানীয় একজন সংবাদ কর্মীর পোস্টের মাধ্যমে জানতে পেরে ইউএনও স্যার ।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি । তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার।

ইউএনও রাসনা শারমিন মিথি বলেন,। লিজার বিষয়টি একজন সংবাদ কর্মীর পোস্টের মাধ্যমে জানতে পেরে অতি দ্রæততার সাথে লিজার জন্য সমাজসেবা থেকে সরকারি সহায়তার ব্যবস্থা করেন তিনি। উপকারভোগীদের দোরগড়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দিনমজুর বাবা বশির মা কুলসুম বেগমের সন্তান লিজা (৩) তারই একটি উদাহরণ। এ ধরনের কাজ চলমান আছে এবং থাকবে।

 

এই বিভাগের আরো খবর