চরফ্যাশন প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আনন্দর্ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) চরফ্যাশন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের সদর সড়কে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল বলেই আজও রাজনীতির মাঠে বীরদর্পে টিকে রয়েছে। বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে নানাভাবে বিএনপিকে ধ্বংস করার অপচেষ্টা করেছে তারা। মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছে। সেখানে তাঁকে সুচিকিৎসা পর্যন্ত দেয়নি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করেছে। দলের লক্ষ লক্ষ লোককে জেল-জুলুমের মাধ্যমে নিষ্পেষিত করতে চেয়েছে, কিন্তু তারা পারেনি। আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকবো। কারণ শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপি প্রকৃত গণমানুষের দল। সরকার আসে ও সরকার যাবে। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রমাণ করেছে তারা এ দেশের মানুষের কাছে কতোটা নিগৃহীত। ফ্যাসিবাদী শক্তির পতনের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তা হলো জনগণের জন্যে কাজ করতে হবে। রাজনীতি জনগণের জন্যে, আর সেজন্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজও এদেশের কোটি কোটি মানুষের কাছে শ্রদ্ধার মানুষ। অন্যদিকে বিপরীত চিত্র আপনাদের সামনেই রয়েছে। গত এক বছরে আপনারা কে কী করেছেন, তার সকল কিছুই তারেক রহমানের নখদর্পণে রয়েছে। তাই কথা বলতে এবং প্রতিটি পদক্ষেপ নিতে সাবধান হতে হবে। নচেৎ ভবিষ্যৎ অন্ধকার।
পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিযর সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাবেক দপ্তর সম্পাদক মাওঃরফিক আছলামী ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, বিএনপি নেতা প্রভাষক গোলাম আক্তার মইন, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজি রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলি মর্তুজা মালতিযা প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা ।এর আগে চরফ্যাশন উপজেলা সদরস্থ সড়কের দলীয় অফিস থেকে একটি আনন্দর্ যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ।

অপরদিকে সকাল ১০টায় কেন্দ্রীয় খাসমহল চত্তর থেকে ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা)আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের উল্লেখযোগ সড়কে গণ মিছিল করে মসজিদ চত্তরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। আছরবাদ ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের জামায়াতে ইসলামী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফা কামালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।